“OYO রুমে মেয়েরা হনুমানের আরতি করতে যায়না”-বললেন মহিলা কমিশনের চেয়ার পার্সন

OYO রুমে মেয়েরা হনুমানের আরতি করতে যায়না। এবার মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারম্যান রেনু ভাটিয়া।
তিনি এক কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বলেন ‘মেয়েরা OYO রুমে হনুমানের আরতি করতে যায়না। তিনি মেয়েদের সতর্ক করে বলেন এমন জায়গায় যাওয়ার সময় মাথায় রাখতে হবে যে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে।
মহিলা কমিশনের চেয়ার ম্যান আসলে সেইদিন সাইবার ক্রাইম ও নারী হেনস্থা সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের সচেতন করছিলেন।
তিনি আরো বলেন ‘সুপ্রিমকোর্টের নির্দেশনায় প্রণীত লিভ-ইন রিলেশনশিপ আইনের কারণে অনেক মামলার নিষ্পত্তিতে কমিশনকে হাত বেঁধে থাকতে হচ্ছে। তিনি বলেন এই আইনের পুনৰ বিবেচনা করে পরিবর্তন আনা দরকার।
তিনি আরও বলেন “যত গুলো শারীরিক নির্যাতনের খবর আসে তার বেশিরভাগই লিভ ইন সম্পর্ক থেকেই বেরিয়ে আসে। আর তখন এসব বিষয়ে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে।