বিয়ের প্রশ্নে ক্ষেপে গেলেন কিয়ারা, উত্তরে যা বলেছেন অভিনেত্রী

তারকাদের বিয়ে বহুল চর্চিত একটি বিষয়। কবে তারা বিয়ে করছেন এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয়। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও প্রায়ই এমন প্রশ্নের মুখে পড়েন। সম্প্রতি নিজের অভিনীত ‘যুগ যুগ জিও’ছবির ট্রেলার মুক্তির দিনও তাকে একই প্রশ্ন করা হয়। এতেই ক্ষেপে যান কিয়ারা।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বলেন, কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভালো আছি। তাতে হচ্ছে না? ভালো থাকতে হলে বিয়ে করতে হবে কেন?

বিবাহ-বিচ্ছেদের খুঁটিনাটি নিয়েই কিয়ারা আদভানি অভিনীত নতুন ছবি ‘যুগ যুগ জিও’। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে আছেন কিয়ারা। কিন্তু বিয়ে নিয়ে মুখ খোলেননি কেউই। এমনকি তারা একে-অপরকে ভালবাসেন কিনা তাও স্পষ্ট করেননি কখনও।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল এই জুটির সম্পর্ক ভেঙ্গে গেছে।যদিও নেটমাধ্যমে দু’জন-দু’জনের ছবি এবং পোস্টে এখনও প্রতিক্রিয়া জানান। একসঙ্গে প্রায়ই দেখা যায় দুজনকে। এ কারণে সবাই ধরেই নিয়েছেন,তারা একসঙ্গেই আছেন। কিন্তু কিয়ারার বিয়ে নিয়ে মন্তব্যে আবারও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে সংশয় দেখা দিয়েছে। তাহলে কি বিয়ের প্রশ্নে এ কারণে ক্ষেপে গেলেন কিয়ারা?

‘যুগ যুগ জিও’ ছবিতে কিয়ারা ছাড়াও আরও রয়েছেন বরুণ ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *