ফটোগ্রাফার মনোজ মেহারার বিপদে এগিয়ে আসলেন বলিউড এই অভিনেত্রী, ধন্যবাদ ‘ইওলো ফাউন্ডেশন’- কে

শ্রীলংকান সুন্দরী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। যিনি বেশ কয়েক মাস ধরেই ২০০ কোটি টাকা প্রতারণা মামলার জন্য শিরোনামে রয়েছেন।। তবে এবার শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে।

সিনেমায় অভিনয় ছাড়াও জ্যাকলিন ফার্নান্দেজ অভাবী লোকদের সাহায্য করার জন্যও বেশ সুপরিচিত। গত বছর বিভিন্ন মাধ্যমে অভাবী মানুষকে সাহায্য করার জন্য। অভিনেত্রী ‘ইউ অনলি লিভ ওয়ানস’ বা ‘ইওলো’ নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন।

সম্প্রতি ‘কিক’ অভিনেত্রী বলিউড ফটোগ্রাফার মনোজ মেহারাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। যখন ভাইয়ের চিকিৎসার জন্য মনোজের অর্থের প্রয়োজন ছিল। নিজের এবং তার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনেত্রী মনোজের ভাইয়ের চিকিৎসার জন্য তাকে সাহায্য করেন।

জ্যাকলিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনোজ তার ইনস্টাগ্রামে লিখেন, ‘মন থেকে জ্যাকলিন ও তার ফাউন্ডেশন ‘ইয়োলো’-কে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য করেছেন। আমার অনেক বড় উপকার করেছেন। আমি এজন্য আপনাকে যতোই ধন্যবাদ দেই না কেন, তা কম হবে। আমি আপনাকে আমার কষ্টের কথা জানালাম।

আপনি কোনো বিলম্ব ছাড়াই সঙ্গে সঙ্গে আমাকে এবং আমার ভাইকে সাহায্য করেছেন। আমার ভাই এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক বেশি শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ। মনের দিক থেকে আপনি একজন সোনার মানুষ।’

জ্যাকলিন ফার্নান্দেজ সম্প্রতি ‘ইওলো ফাউন্ডেশন’ – এর এক বছর পূর্ণ করেছেন। রোটি ব্যাংক নামে একটি এনজিওর সঙ্গে চুক্তি করেছেন। সেই মাসেই এক লাখ অভাবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর ফাউন্ডেশন।

এছাড়াও ইওলো ‘ফেলাইন ফাউন্ডেশন’- এর সঙ্গে অংশীদারিত্ব করেছেন। তারা বিপথগামী প্রাণিদের সাহায্য করার উদ্যেগ নিয়েছেন। মুম্বাই এবং পুনে পুলিশ ফোর্স যারা মহামারীর মধ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সকল সামনের সারির কর্মীদের মাস্ক, স্যানিটাইজার এবং রেইনকোট বিতরণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *