OMG! বিয়ের পোশাকে আগুন ধরিয়ে, বিবাহ বিচ্ছেদের বিষ্ময়কর উদযাপন তরুণীর

একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার পর অনেক দম্পতিরিই শেষটা ভালো হয় না। শেষ পর্যন্ত আবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাদের। বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্ মেনে নিতে পারেন না অনেকেই।
বিয়ে নিয়ে মানুষের কত রকম জল্পনা-কল্পনা থাকে, থাকে কত আয়োজন। এখনকার বিয়েতে বড় একটা অংশ জুড়ে থাকে ফটোশুট। ওয়েডিং ফটোশুট, প্রিওয়েডিং ফটোশুট, পোস্ট ওয়েডিং ফটোশুটসহ নানা আয়োজন থাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, টকটকে লাল পোশাক পরে এক তরুণী তাঁর বিয়ের পোশাকে আগুন ধরাচ্ছেন। পায়ে মাড়িয়ে ভাঙছেন যুগলের ছবি দেওয়া ফ্রেম।
একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার পর অনেক দম্পতিরিই শেষটা ভালো হয় না। শেষ পর্যন্ত আবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাদের। বিচ্ছেদের এই সিদ্ধান্ মেনে নিতে পারেন না অনেকেই। মনে মনে কষ্ট পান, মানসিকভাবে ভেঙে পড়েন, অবসাদ গ্রাস করে।
কিন্তু এক তরুণী দেখালেন, জীবনে ভালো থাকতে গেলে অন্য কারও প্রয়োজন পড়ে না। জীবন ছোট, তাই যত ক্ষণ প্রাণ আছে, উপভোগ করে নেওয়া উচিত। কারও চলে যাওয়া মানে জীবন শেষ এমনটা ভাবা অর্থহীন।
নিজের বিবাহ বিচ্ছেদের এমন উদযাপন এর আগে আর কেউ কখনো দেখেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় সেই নারী। এটি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম