সুখবর: ক্যানসার ও হৃদরোগের মতো প্রাণঘাতী রোগের টিকা আনছে মডার্না

ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা আবিষ্কারে সক্ষম বিশেষজ্ঞরা। যার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে তাদের মত। ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং অটোইমিউনের মতো রোগের টিকা ২০৩০ সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে জানান শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্না।
উল্লেখ্য এ ধরনের টিকার ক্ষেত্রে ‘বড় ধরনের সম্ভাবনা’ দেখা যাচ্ছে বলে কিছু গবেষক জানান, করোনার টিকা আবিষ্কার করতে মাত্র ১ থেকে দেড় বছরের মতো সময় লেগেছে।
যার ফলে সার্বিকভাবে গত ১৫ বছরে টিকাখাতে অনেক প্রশ্নের জবাব পাওয়া গেছে।
মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ড. পল বার্টন জানান, আগামী ৫ বছরের মাঝে তার প্রতিষ্ঠানটি ‘সব ধরনের রোগের’ চিকিৎসার সমাধান বের করে ফেলবেন বলে তিনি মনে করেন।
মডার্না করোনাভাইরাসের টিকা আবিষ্কারে প্রধান ভূমিকা পালন করে।ড. পল বার্টন জানান, বিভিন্ন ধরনের টিউমারের চিকিৎসার জন্য টিকা তৈরি করছে মডার্না।ড. পল বলেন, আমাদের হাতে এই টিকা চলে আসবে এবং এটি অত্যন্ত উপযোগী হবে। যার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচবে। তিনি আরো জানান, শ্বাসযন্ত্রের বেশ কয়েক ধরনের সংক্রমণ প্রতিরোধের জন্য ১টি টিকাই যথেষ্ট হবে। এর মাধ্যমে মানুষ করোনাভাইরাস, ফ্লু ও অন্যান্য আরএসভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পাবে।