ঠাকুরনগরের জনসভা থেকে দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে তীব্র কঠাক্ষ শুভেন্দু

রাজ্যের বিরুধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নন্দীগ্রাম পুনরুদ্ধার আমি করেছিলাম। নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না।’’ গতকাল ঠাকুরনগরের সভা থেকে তিনি বলেন, ‘‘আমাকে আপনি নন্দীগ্রাম শেখাচ্ছেন। আমি দেহ নিয়ে মিছিল করে নন্দীগ্রাম পুনরুদ্ধার করেছিলাম। নন্দীগ্রামের লোকজন তার সাক্ষী আছে।’’

সম্প্রতি নন্দীগ্রাম দিবসে ফের একবার নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে অস্বীকার করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,‘‘নন্দীগ্রাম আন্দোলনে কোনও নির্দিষ্ট নেতানেত্রী ছিল না। এই আন্দোলন ছিল জনগণের।’’ সেদিন শুভেন্দু অধিকারী এও দাবি করেন, বাধ্য হয়েই তৃণমূল তাঁকে বিভিন্ন পদ এবং সম্মান দিয়েছিল। এতেও থামেননি তিনি, তৃণমূলের অবস্থা সিপিএমের মতো হওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু।

ঠাকুরনগরের জনসভা থেকে সেদিন একের পর এক দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ফের জোর গলায় তিনি দাবি করলেন যে, ‘‘নন্দীগ্রাম জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কৃতিত্বই ছিল না। উনি তখন সিঙ্গুর থেকে টাটাদের গাড়ি শিল্প কারখানা তাড়ানোর জন্য জমি আন্দোলন করছিলেন।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *