৫ কোটি টাকার প্রতারণা! নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো এক স্কুল শিক্ষকের

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালো পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের।CBI কে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।এই বিষয়ে ৩ সপ্তাহে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
পূর্ব মেদিনীপুরের বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধানের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। যেহেতু নিয়োগ দুর্নীতির অন্য মামলায় তদন্ত করছে সিবিআই, তাই এই মামলাও সিবিআইকে খতিয়ে দেখার নিদেশ দিল আদালত।
অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক-সহ একাধিক দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকা তুলেছেন দীপক জানা। টাকা দিয়েও চাকরি না পাওয়ায় পুলিশের কাছে FIR দায়ে করে প্রতারকেরা । তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার। এমনই মন্তব্য বিচারপতির।