‘দুর্নীতি নিয়ে একটা প্রমাণ দেখান, রাজনীতি ছেড়ে দেব’, মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সোমবারের দলীয় সভা থেকে শুভেন্দু বলেন, “দুর্নীতি নিয়ে একটা প্রমাণ দেখান না, খালি বড় বড় কথা। একটা প্রমাণ দিলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি হাজরা মোড়ে গিয়ে ক্ষমা চেয়ে আসব।”

দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ জেলা ক্ষুদিরামের জেলা। মাতঙ্গিনী হাজরার জেলা। আজকে লজ্জা লাগে এখানকার কিছু হার্মাদ আমাদের থেকে সব কিছু নিয়েছে। ওদের হাত থেকে আমরা চাকরি গুলো দিয়েছিলাম। ওরা আমাদের হাত থেকে চাকরি নিয়ে বিক্রি করেছে। আমরা জানতাম না। পুরুলিয়ায় একটাও দেয়নি। ওইখানকার চাকরি এখানে বেচে দিয়েছে। আজকে সিবিআই ইডি নিয়ে বড় বড় কথা বিজেপি নেতাদের।”

মমতা আরও বলেছিলেন, ‘‘কয়েকটা ডাকাত-গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। ওরাই এই কাজ করেছিল।’’ তার পরে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভাতেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কেউ’ বলতে মমতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকেই ইঙ্গিত করছেন বলে মনে করা হচ্ছিল। বস্তুত, শুভেন্দু নিজেও তেমনই মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *