জেল থেকেই জ্যাকুলিনকে চিঠি লিখলেন সুকেশ, কী বার্তা দিলেন প্রেমিকাকে?

জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা বিতর্কের মধ্যেই বলিউড অভিনেত্রীকে চিঠি লিখলেন প্রতারণার অভিযোগে কারাবন্দী সুকেশ চন্দ্রশেখর। ইস্টার সানডে উপলক্ষে জেল থেকেই জ্যাকুলিনের উদ্দেশে প্রেমের বার্তা দিয়েছেন সুকেশ। খবর এনডিটিভির

চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ বলে উল্লেখ করেছে সুকেশ, যার অর্থ ‘সুন্দর পুতুল’।

সুকেশ তাঁর চিঠিতে লিখেছেন, ‘আমার বম্মা, হ্যাপি ইস্টার। এটা তোমার প্রিয় উৎসব। ইস্টারের অনেক ভালোবাসা তোমায়।’ তিনি আরও লিখেছেন, ‘আশা করছি, আগামী ইস্টার সানডে আমরা একসঙ্গে কাটাব। এই দুঃসময় খুব দ্রুত কেটে যাবে।’

শুধু ইস্টার সানডের শুভেচ্ছা নয়, জ্যাকুলিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশও করেছেন সুকেশ। তিনি লিখেছেন, ‘তুমি কি জানো, তুমি কত সুন্দর? এই বিশ্বে তোমার চেয়ে বেশি সুন্দরী আর কেউ নেই। জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমরা সারা জীবন একসঙ্গে থাকব। তুমি আমার। আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য ধন্যবাদ।’

২০০ কোটি টাকা জালিয়াতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এখন জেলে। সেখান থেকেই তিনি এই চিঠি লিখেছেন। এর আগেও তিনি জ্যাকুলিনকে চিঠি লিখেছিলেন। এই প্রতারণা মামলায় জ্যাকুলিনের নামও জড়িয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *