পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সামনেই পঞ্চায়েত ভোট।তাই শাসক দোল থেকে শুরু করে বিরুধী দলগুলো নিজেদের ক্ষমতা দেখানোর জন্য মাঠে নেমে পড়েছে। তাই আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অলআউট লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা রাজ্যকে দিচ্ছে না মোদী সরকার।এই অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।সেই কারণে এদিন , সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে।রাজ্যের সব জেলার নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির বিষয়ে আলোচনা করবেন তিনি।
আজকের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।তাছাড়া ১২ এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন অভিষেক। সেখানকার সাংসদ বিজেপির। আদৌ তিনি ওই এলাকায় কোনো কাজ করেছেন কিনা আজকের বৈঠকে সেটাই জানা হবে।
পঞ্চায়েত ভোট নিয়ে বর্তমানে বাংলার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে আছে। একদিকে যেমন শাসক দল নিজেদের ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছে তেমনি অন্যদিকে বিরোধি দলগুলিও ক্ষমতায় আসার জন্য উঠে পরে লেগেছে। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই বেড়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের চলাচল।