দেশে বাঘের সংখ্যা ৩ হাজার পার করেছে, সেঞ্চুরি হয়েছে সুন্দবনে

বর্তমানে দেশে বাঘের সংখ্যা ৩,১৬৭টি।টাইগার প্রজেক্টের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার আনুষ্ঠানিকভাবে সেই সংখ্যা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংখ্যাটি ২০১৮ সালে ছিল ২,৯৬৭। সুন্দরবনে দক্ষিণরায়ের সেঞ্চুরি হয়েছে বাঘের সংখ্যা। এদিকে, এবারের রিপোর্টে উত্তরবঙ্গের বক্সা, নেওড়া এবং মহনন্দা অভয়ারণ্যে বাঘেদের বাসস্থানের প্রমাণ পাওয়া গেছে। তবে সেখানে কতগুলি বাঘের দেখা মিলেছে, তার কথা অবশ্য জানা যায়নি।

সুন্দরবনে বাঘের পরিবার বৃদ্ধি নিয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় বলেন, ১০০টি ইউনিক বাঘের পিকচার পাওয়া গিয়েছে। অর্থাৎ, কমপক্ষে ১০০টি বাঘ আছে। তবে পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হলে সেই পর্যালোচনার পর সুন্দরবনে বাঘের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

২০১৮ সালের সমীক্ষায় সুন্দরবনে ৮৮টি বাঘের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।এবার সেই সংখ্যা ১০০ তে পৌঁছে গিয়েছে।ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর অভিমত, এই কৃতিত্ব একেবারে বনকর্মীদের এবং জঙ্গলের প্রান্তিক এলাকায় বসবাসকারী মানুষের।তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য আসত না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *