Viral: কুমিরের সঙ্গে ‘বক্সিং’, লেজ ধরে জলেও ফেললেন যুবক! মুহূর্তেই ভাইরাল ভিডিও

নৌকার মধ্যে উঠে পড়েছিল কুমির। রীতিমতো ‘বক্সিং’ করার পর সেটির লেজ ধরে হ্যাঁচকা টানে জলে মধ্যে ফেলে দিলেন এক যুবক। ভয়ঙ্কর সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লরিডার। ভিডিওতে দেখা যাচ্ছে, নৌকার মধ্যে উঠে পড়েছে বিশাল আকারের একটি কুমির। সেটিকে তাড়ানোর চেষ্টা করছেন এক যুবক। কুমিরটির মুখ খোলা। যুবককে কুমিরের খুব কাছে যেতে দেখা গেল। যে কোনও মুহূর্তে কুমিরটি হামলা চালাতে পারত। এটা জানার পরেও ঝুঁকি নিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। একটা সময় দেখা যায়, যুবক কুমিরের সঙ্গে ‘বক্সিং’ করছেন।

কুমিরটিকে তাড়ানোর নানা রকম চেষ্টা করা হয়। কিন্তু কিছুতেই নৌকা থেকে নামতে চাইছিল না সেটি। তার পরই আর এক যুবক এসে কুমিরের লেজ ধরে উল্টে ফেলে দিলেন জলের মধ্যে।

‘@হিউম্যানআরমেটাল’ নামে টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ১৩ সেকেন্ডের সেই ভিডিওটি ১৭ লক্ষ বার দেখেছেন নেটাগরিকরা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই যুবকের এই ধরনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, “বিপদ আছে জেনেও এ ভাবে ঝুঁকি নেওয়া উচিত হয়নি।”

ভিডিওটি দেখুন…

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *