অনলাইন প্রতারণার শিকার হওয়ায় স্ত্রীকে ‘তিন তালাক’ দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বর্তমানে বেড়েই চলছে অনলাইন প্রতারণার ঘটনা। আর তারই শিকার হয়েছে এক মহিলা ,খুইয়েছে লাখ খানেক টাকা।ফোনে সেকথা শুনতেই রাগে ওই মহিলাকে ‘তিন তালাক’ বলার অভিযোগ উঠল তারই স্বামীর বিরুদ্ধে। তারপর ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

শনিবার এই ‘তাৎক্ষনিক তিন তালাক’-র অভিযোগ দায়ের হয় ওড়িশার কেন্দ্রাপাড়া সদর থানায়। থানার ইন্সপেক্টর সরোজ কুমার সাহু জানিয়েছেন “অভিযুক্তের বিরুদ্ধে মুসলিম মহিলাদের বিবাহের অধিকার রক্ষা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর স্বামী কাজের সূত্রে গুজরাটে থাকেন। গত পয়লা এপ্রিল স্বামীকে ফোন করেন ওই মহিলা।তার পর স্বামীর মুখে তিন তালাক এর কথা সোনার পর কান্নায় ভেঙে পড়েন তার ওপর ওই মহিলা পুলিশের কাছে ওই সমস্ত ঘটনার কথা জানান। তার পর বছর ৪৫-র ওই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ে করে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *