RTI করেও মেলেনি জবাব! রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা আন্দোলনকারীদের

রাজ্যে চলছে একের পর এক আন্দোলন। একদিকে টেট দুর্নীতির আন্দোলন তেমনি ওপর দিকে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মীরা।ইতিমধ্যে ডিএ আন্দোলনের মাধ্যমে নতুন তথ্য সামনে এসেছে।RTI-এর জবাব না পাওয়ায় সরকারের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।
২০১৯ সালে রাজ্যে রোপা আইন চালু করা হয়েছিল। রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ, সরকারি মেমোতে ‘ষষ্ঠ বেতন কমিশনে’র কথা উল্লেখ আছে।এই নিয়ে সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার ষষ্ঠ পে কমিশনের সেই সুপারিশ বা রিপোর্টের কপি দেখার জন্য রাজ্য সরকারের কাছে RTI করেছিলেন। তবে বারবার আপিলেও সেই নথি দেখতে পায়নি ইউনিটি ফোরাম।
এই অবস্থায়, গত ৫ এপ্রিল ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার কলকাতা হাই কোর্টে একটি মামলা করেন।জানা গিয়েছে, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই মামলাটি শুনানি করবেন। দেবপ্রসাদবাবুর হয়ে মামলাটি করেছেন আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়। ২৮ সে এপ্রিল হতে পারে এই মামলার শুনানি।
অন্যদিকে জানা যাচ্ছে, ডিএ আন্দোলনকারীদের একাংশ আগামী মঙ্গলবার দিল্লি যাচ্ছেন।
সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে। তার আগেই আন্দোলনকারীদের একাংশ দিল্লি যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। সেখানেও তারা ধর্নায় বসবেন বলে এমনটা জানা গিয়েছে।