মর্মান্তিক! দ্রুত গতিতে ছুটে আসছিলো দুই ট্রেন,২ ট্রেনের ভয়ানক সংঘর্ষ, আহত অনেক যাত্রী
April 4, 2023

পশ্চিম নেদারল্যান্ডসে যাত্রী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরশোটেন রাত ৩টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৫০ জন যাত্রী ছিল।
দুই ট্রেনের সংঘর্ষের পর লাইনচ্যুত হয়ে যায় একাধিক বগি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রীবাহী ট্রেনটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এরপরই লাইনচ্যুত হয়ে যায়।খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজে নেমেছে উদ্ধারকারী দল। উদ্ধার কাজে সঙ্গে দিচ্ছে স্থানীয় মানুষরাও।
বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, বগি উল্টে রাতের আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে অ্যাম্বুলেস দেখা গেছে। সূত্র: বিবিসি, আল জাজিরা