সকালের ব্রেকফাস্টে থাক দানাদার মিষ্টি, শিখেনিন বানানোর সেরা রেসিপি

মিষ্টি খেতে কে না পছন্দ করেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে মিষ্টান্ন না থাকলে তো চলেই না। বিভিন্ন ধরনের মিষ্টির মধ্যে দানাদার মিষ্টি অন্যতম।

ছোট-বড় সবাই এই মিষ্টি খেতে পছন্দ করেন। খুব সহজে মাত্র ৫ উপকরণ দিয়েই ঘরে এই মিষ্টি তৈরি করা যায়। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন দানাদার মিষ্টি। জেনে নিন রেসিপি-

পদ্ধতি

১. দুধের ছানা দেড় কাপ
২. চিনি ১ কাপ
৩. সুজি ১ চা চামচ
৪. ময়দা ১ চা চামচ ও
৫. ফুড কালার সামান্য।

পদ্ধতি

প্রথমে ছানার সঙ্গে ১ চা চামচ চিনি, সুজি ও ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর ছানা ট্রে বা প্লেটে নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো ভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই কাজটি করতে হবে।

এভাবে ১৫-২০ মিনিট মাখিয়ে নেওয়ার পর ছানা নরম হয়ে আসলে তা ২-৩ ভাগে ভাগ করে নিন। এক ভাগ সাদা রাখুন অর্থাৎ ফুড কালার মেশাবেন না।

আর দুই ভাগের সঙ্গে পছন্দমতো দুই রঙের ফুড কালার মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। যাতে ফুড কালারটা ভালো ভাবে ছানার সঙ্গে মিশে যায়। এবার তিন রঙা ছানা দিয়েই ছোট ছোট মিষ্টি তৈরি করুন।

অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিন। এতে দেড় কাপ জল ও এক কাপ চিনি মিশিয়ে জ্বাল। চিনি গলে জল ফুটে উঠতেই এক চা চামচ লেবুর রস দিয়ে দিন।

এবার এই পাতলা সিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে চামচ দিয়ে মিষ্টিগুলো খুব সাবধানে নেড়ে দিতে হবে। চাইলে প্যানের হাতল ধরেও নাড়তে পারেন।

আবারও ঢেকে দিন। ১০ মিনিট জ্বাল দিলেই সিরা বেশ ঘন হবে আর মিষ্টিও সেদ্ধ হয়ে যাবে। তখনই চুলা থেকে নামিয়ে নিন মিষ্টিগুলো।

ঠান্ডা হতেই সিরা থেকে তুলে চিনির উপর গড়িয়ে নিন মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি এভাবে চিনির উপর গড়িয়ে প্লেটে করে রেখে দিন ১৫-২০মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে দানাদার মিষ্টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *