BigNews: রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে, কূপে পড়ে ১৩ জনের মৃত্যু, শোকে গোটা দেশ

রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কূপে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, শ্রী বালেশ্বর মন্দিরে কয়েক শ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি কূপকে ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। কূপটি বহু পুরোনো। সেটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। মানুষের ওজনে সেই স্ল্যাবটি ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা সাংবাদিকদের বলেন, ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আর কূপ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে ১০ জন নারী ও ১ জন পুরুষ। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ বং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রীকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলেছেন।

মোদি এ ঘটনায় টুইট করেছেন। তিনি সেখানে লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জেনেছি। রাজ্য সরকার দ্রুতগতিতে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। হতাহত ও তাদের পরিবারের জন্য আমার প্রার্থনা করছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *