SPORTS: রোহিতদের সঙ্গে আমির খানদের লড়াই! দেখুন ভাইরাল ভিডিও

ক্রিকেট বনাম বলিউড! দুটি এক সূত্রে গাথা। এবার হঠাৎ ‘থ্রি ইডিয়টস’কে আক্রমণ করে কথা বললো রোহিত-হার্দিকরা। তবে রোতিদরে খোঁচার উত্তরও মজা সুরে দিলেন আমির খানরা।

বলিউডের তিন অভিনেতা আমির খান, আর মাধবন ও শারমান যোশি। সাংবাদিকরা ভাবছেন তারা হয়তো ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের ঘোষণা করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমির বলেন, ‘আমরা ভাবছি ক্রিকেটাররা যখন অভিনয় নিয়ে ব্যস্ত, তখন না হয় আমরাই ক্রিকেট খেলি।’

এ কথা বলার পরে আমিরদের পাল্টা দিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘লাগান (আমির অভিনীত ছবি)-এ ক্রিকেট খেললেই কেউ ক্রিকেটার হয়ে যায় না। ২ বছরে ১টা হিট দিলেই কাউকে হিটম্যান বলা যায় না। (ক্রিকেটে রোহিতকে ভক্তরা হিটম্যান বলে ডাকেন)।’

শুধু রোহিত নন, আমিরদের কথা শুনে মজা করতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাদের। অশ্বিন বলেন, ‘কথা বলতে তো আর পয়সা লাগে না।’

এদিকে অভিনেতা আর মাধবন বলেন, ‘আমিরের একটা ছবি ৩০০ কোটির ব্যবসা করে।।’

জবাবে বুমরা প্রশ্ন করেন, ‘৩০০ কেন, ১৫০ কিলোমিটারের বল এলে কি আমিররা খেলতে পারবেন? হার্দিক বলেন, ‘একটা বাউন্সার দিলেই তো সবাই মাটিতে পড়ে যাবে।’

পুরোটাই অবশ্য হয়েছে মজার ছলে। একটি বিজ্ঞাপনে। আইপিএলের আগে প্রতিযোগিতার সঙ্গে যুক্ত একটি সংস্থা বিজ্ঞাপন করেছে। সেখানেই ক্রিকেটার ও অভিনেতাদের একে অপরকে খোঁচা মারতে দেখা গিয়েছে। আসলে আইপিএলের উৎসবে ক্রিকেট-বলিউড মিশে গিয়েছে, এই বার্তাই দিতে চেয়েছে বিনিয়োগকারী সংস্থা।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *