কোটি কোটি টাকা লোকসান, কঙ্গনার কাছে ক্ষতিপূরণ দাবি করলো ডিস্ট্রিবিউটররা
কঙ্গনা রানাওয়াত ২০২১ সালে জয়ললিতার জীবনী নিয়ে এক বায়োপিক নির্মাণ করেছিলেন। সেই সিনেমার নাম ছিল ‘আম্মা’। সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন বলিউড কুইন কঙ্গনা।
তবে সিনেমাটি মুক্তির পর বক্সঅফিসে আশানুরূপ কোনো ফল করতে পারেনি। বক্সঅফিসে মুখ থুবড়ে পরে কঙ্গনার সিনেমা ‘থালাইভি’। আর সেই কারণে অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণ দাবি করে সিনেমার ডিস্ট্রিবিউটররা। জানা গেছে প্রায় ৬ কোটি টাকা লোকসান হয়েছে তাদের।
ইতিমধ্যে ডিস্ট্রিবিউটরদের পক্ষথেকে কঙ্গনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আইনি নোটিস। তবে সেই চিঠির কোনো উত্তর দেননি বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত, বলিউডে পর পর কঙ্গনা রানাওয়াতের বেশ কয়েকটি ছবি দেখে ফ্লপের মুখ। আর সর্বপরি OTT ও সোশ্যাল মিডিয়ায় বিনামূল্যে সিনেমা` দেখা“র সুযোগ থাকায় দর্শকরা বড় পর্দার জায়গায় বেছে নিচ্ছে এখন নিজেদের মুঠোফোন। মোবাইলেই মিলছে অফুরন্ত বিনোদন নির্ভর সিনেমা ও ওয়েবসিরিজ।