অপেক্ষার অবসান! ১০ই এপ্রিল থেকে সন্ধ্যা ৮ টায় দেখা যাবে ‘‘রামকৃষ্ণা’

বছরের শুরুতেই বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন চল আসছে একের পর এক নতুন সিরিয়াল। ফলে বিদায় নিতে হচ্ছে পুরনো সিরিয়াল গুলিকে।এক সপ্তাহ আগে টিভির পর্দা থেকে সরে যায় এই ধারাবাহিকগুলি যেমন যমুনা ঢাকি, আয় তবে সহচরী, পিলু, আলতা ফড়িং, সাহেবের চিঠি, মাধবীলতার মতো একাধিক হিট সিরিয়াল।সিরিয়ালের গল্প আকর্ষণযোগ্য থাকার সত্ত্বেও টিআরপির তালিকায় পিছিয়ে পড়ার কারণে সেগুলি বন্ধ করতে বাধ্য হন ধারাবাহিক নির্মাতারা।

কিছু কিছু ধারাবাহিক আছে যেগুলি তিন বা সাত মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। জি বাংলা থেকে স্টার জলসা গত এক বছর ধরে এই দুটি চ্যানেলে একের পর এক নতুন সিরিয়াল আনা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এমনটাও দেখা গিয়েছে যে প্রোমো দেওয়া হয়ে গেলেও স্লট পাওয়া যায় না।

জি বাংলা, স্টার জলসার মতো আরও একটি জনপ্রিয় চ্যানেল হলো কালার্স বাংলা।টেলিপাড়ায় গুঞ্জন আবার বন্ধ হয়ে যাচ্ছে একটি নতুন ধারাবাহিক।আর তার জায়গায় আসছে অন্য এক ধারাবাহিক।

আগত সেই ধারাবাহিকের টাইমও ঠিক হয়ে গিয়েছে। আগামী ১০ই এপ্রিল থেকে সন্ধ্যা ৮ টার স্লটে দেখতে পাবেন নতুন ধারাবাহিক ‘রামকৃষ্ণা।’ বহুদিন আগে এই ধারাবাহিকের নাম দর্শকরা জেনে গিয়েছিল কিন্তু কবে থেকে তা শুরু হবে সে ব্যাপারে ধোঁয়াশা ছিল। অবশেষে সব কিছুই জানা গেলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *