BigNews: জাতীয় দলের তকমা হারাচ্ছে তৃণমূল? চিন্তায় দলের সমর্থকরা

সম্প্রতি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে NOTA -র থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। বাংলার বাইরে শুধুমাত্র মেঘালয়ে ৫ টি আসন পেয়েছে তৃণমূল।তাই নির্বাচন কমিশন জাতীয় দলের তকমা কেন ওঠানো হবে না ? সেই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এই নোটিশ আসার পরেই দলের অন্দরে শুরু হয়েছে চিন্তা। ইতিমধ্যে দলীয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আর এই নিয়েই বিরোধীদের কটাক্ষ শেষের শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত, ২১ শের নির্বাচনে তুমুল লড়াই করে বাংলায় বিপুল আসন জিতে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর তারা একাধিক রাজ্যে নির্বাচনে অংশ গ্রহণ করলেও হয়নি আশানুরূপ ফলাফল। এক মাত্র মেঘালয়ের তারা কিছুটা ভালো ফলাফল করেছে। আর সেই প্রসঙ্গে তৃণমূল দল কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *