BigNews: বাংলায় সক্রিয় সোনা পাচার চক্র, ২ কোটি টাকার সোনার বার উদ্ধার করলো পুলিশ

পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ২২টি সোনার বার। যার অনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এই সোনার বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল।
বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে ঐ সোনাসহ দুইজনকে আটক করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ।

জানা গেছে, উদ্ধার ২২টি সোনার বারের মোট ওজন ২ কেজি ৫৬৬ গ্রাম, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা প্রায়।

সোনাপাচারের বিষয়ে আগে থেকেই গোপন খবর ছিল বিএসএফের কাছে। সে অনুযায়ী পাচারকারীদের ধরতে বৃহস্পতিবার সকাল থেকেই জয়ন্তীপুর সীমান্তে ওঁৎ পেতে ছিলেন বিএসএফ জাওয়ানরা। কিছুক্ষণ পরই তারা দেখেন, বাংলাদেশ দিক থেকে এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে আসছেন।

জাওয়ানরা তাকে থামতে বললে ঐ লোক কাঁটাতারের ওপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর জাওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্যাকেটসহ দুই ব্যক্তিকে আটক করেন।

ঐ প্যকেটে ২২টি সোনার বার ছিল। পরে আটক দুই ব্যক্তিকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *