OMG! জলের বোতল কিনতে নেমেছিল স্বামী, যানজটের কবলে পড়ে হাতছাড়া স্বামী!

পেছনে গাড়ি নিয়ে তাড়া করেছেন সদ্য বিবাহিত স্ত্রী। এদিকে বউয়ের হাত থেকে বাঁচতে প্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন স্বামী। হঠাৎই প্রবল যানজটে আটকা পড়ে স্ত্রীর গাড়ি। আর সেই সুযোগেই পালিয়ে বাঁচলেন স্বামী। সম্প্রতি এমন একটি ‘সিনেম্যাটিক’ দৃশ্যের সাক্ষী হয়েছে ভারতের বেঙ্গালুরু।
এই শহরের যানজট সমস্যার কথা আলাদা করে বলে দিতে হয় না। এই শহরে এক বার যানজটের কবলে পড়লে, কখন সেখান থেকে মুক্তি মিলবে স্বয়ং স্রষ্ঠাও হলফ করে বলতে পারেন না। অনেকেই অনেক অসুবিধায় পড়েন এই কারণে। কিন্তু যানজটের কারণে স্বামী হাতছাড়া হয়ে যাবে, তা মেনে নিতে পারছেন না ঐ তরুণী।

এই ঘটনার আগের দিনই বিয়ে হয় দুইজনের। বিয়ের পরে দুইজনে গির্জাতে গিয়েছিলেন আর্শীবাদ নিতে। সেখান থেকেই ফিরছিলেন। জল কেনার অজুহাতে গাড়ি থেকে নেমে পড়েন ঐ যুবক। একটি দোকানের সামনে থেকেই হঠাৎ ছুটতে শুরু করেন তিনি। স্বামী পালিয়ে যাচ্ছে দেখে গাড়ি নিয়েই তাড়া করেন স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পরেই একে একে রাস্তার প্রতিটি গাড়ি দাঁড়িয়ে যেতে শুরু করে। সামনে গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় আর এগোতে পারছিলেন না স্ত্রী। সেই সুযোগেই যানজটের ফাঁক গলে পালিয়ে যান স্বামী। ঐ তরুণীর ধারণা, তার স্বামী পালিয়ে গোয়ায় তার প্রেমিকার কাছে যাবেন।

প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। বিয়ে ঠিক হওয়ার পর দুইজনেই একান্তে মেলামেশা করেন। অন্য নারীর সঙ্গে স্বামীর যে একটা সম্পর্ক ছিল, তিনি তা বিয়ের আগে থেকেই জানতেন। কিন্তু আগের প্রেমিকার সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই বলেই দাবি করেছিলেন সেই যুবক। তাই বিয়ের জন্য রাজি হয়ে যান ঐ নারী। তার দাবি, সাবেক প্রেমিকা তার স্বামীকে ব্ল্যাকমেইল করতেন। তার সঙ্গে সম্পর্ক না রাখলে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেবেন বলেও ভয় দেখাতেন। সেই কারণে ভয় পেয়েই স্বামী পুরনো প্রেমিকার কাছে ফিরে গিয়েছেন বলে মনে করছেন তিনি। বেঙ্গালুরুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে সেই সাবেক প্রেমিকার নামে।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *