শুটিং করতে গিয়ে দুর্ঘটনা, অমিতাভকে চিকিৎসক জানালো চিন্তা জনক কথা, উদ্বেগে ফ্যানেরা

য়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অমিতাভ বচ্চন। দুর্ঘটনায় পাঁজরে আঘাত পেয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের। বর্তমানে ডাক্তাররা অবজারভেশনে রেখেছেন অভিনেতাকে।

এক বিবৃতিতেও এই খবর জানিয়েছে অমিতাভ লিখেছেন, ‘আমি আঘাত পেয়েছি… পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। শুটিং বাতিল করা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়েছি হায়দরাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথা আছে…নড়তে এবং নিঃশ্বাস নিতে ব্যথা লাগে… কয়েক সপ্তাহ লাগবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে। ব্যথার ওষুধও দেয়া হয়েছে।’

‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *