চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাক ঘুরছেন অঙ্কুশ হাজরা?

বিয়ের তোড়জোড় শুরু- লিখেছেন অঙ্কুশ হাজরা। তবে কি চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাক ঘুরছেন তিনি? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাদনাতলায় যাওয়ার পালা? অভিনেতার লেখা ওই একটি বাক্য দেখে এমন প্রশ্ন জাগতেই পারে।
আসলে এ সবই ‘লাভ ম্যারিজ’ ছবির মহিমা। তাদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক এবং পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। আপাতত তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত অভিনেতা ও নির্মাতারা। চলছে বৈঠকও। তেমনই এক বৈঠকের ছবি নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, নিসপাল সিংসহ আরো অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গেছে তাকে।

ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘লাভ ম্যারেজ’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রচারের পন্থা ভাবা হচ্ছে। আর ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিলাম, আপনারাও তার অংশ হবেন। অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালোবাসা।

এই নিয়ে পর্দায় দ্বিতীয়বার জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ২০২১ সালে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *