OMG! প্রেমে মগ্ন শ্বশুর-পুত্রবধূ, ছেলেরই বাইক নিয়েই দুজন দিলেন চম্পট

পূত্রবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শ্বশুর। ছেলের বাইক নিয়ে পূত্রবধূর সঙ্গে পালিয়েও যান। নিরুপায় যুবক বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সম্প্রতি ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পবন বৈরাগী নামের এক যুবক নিজের বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন বাবা। তিনিই তরুণীকে পালানোর জন্য প্ররোচিত করেছেন বলে দাবি অভিযোগকারীর। এমনকি, পালানোর সময় বাবা তার বাইকটিও চুরি করে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ।

পবনের দাবি, তার বাবার সঙ্গে তার স্ত্রীর বিবাহ-বহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। স্ত্রীকে বাবাই তার বিরুদ্ধে উস্কেছেন। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিতও করেছেন। তার পর পবনের বাইকটি নিয়ে দু’জন পালিয়ে গিয়েছেন।

পবনের ৬ মাস বয়সী এক সন্তান রয়েছে। কাজের সূত্রে পবনকে গ্রামের বাইরে থাকতে হয়। মা-দাদুর সঙ্গে পালিয়ে যাওয়ায় সন্তানটির দেখাশোনায় সমস্যা হচ্ছে বলেও পুলিশকে জানিয়েছেন পবন। কিন্তু দাবি, পুলিশ তার অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করেনি।

পুলিশের কাছে পবনের মূল অভিযোগ তার বাবার বিরুদ্ধেই। নিজের স্ত্রীকে নির্দোষ বলেই দাবি করেছেন তিনি।

তার অভিযোগ, বাবার উস্কানি ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলেছেন তার স্ত্রী। বাবা এর আগেও একাধিক বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, অভিযোগ পবনের।

এদিকে, সদর থানার স্টেশন অফিসার অরবিন্দ ভরদ্বাজ বলেন, গোটা ঘটনাটিকে প্রয়োজনীয় গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বাইক-সহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বার করা হবে বলে পবনকে আশ্বাসও দেওয়া হয়েছে। তবে তাদের কোনও সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *