পড়াতে গিয়ে প্রেম, ছাত্রের হাত ধরে নিজের বাড়ি ছাড়লেন শিক্ষিকা

ভারতের চন্দননগরের এক স্কুল শিক্ষিকা তার ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে সঙ্গে পালিয়ে গেছেন। টানা এক বছর প্রেম করার পর দুজন পরিকল্পনা করেই বাড়ি থেকে পালিয়েছেন।

গত ১৬ ফেব্রুয়ারি স্কুলছাত্রের সঙ্গে বেঙ্গালুরুতে পালিয়ে যান ঐ শিক্ষিকা। ঐ ঘটনার পর ছাত্রের পরিবার থেকে গাছিবাউলি থানায় অপহরণ মামলা করা হয়। অন্যদিকে শিক্ষিকা পালিয়ে যাওয়ার পর তার নামেও নিখোঁজের ডায়েরি করে পরিবার। পুলিশ জানতে পারে নিখোঁজ শিক্ষিকা তার ছাত্রের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর তাদের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়ি ফেরার পর উভয় পরিবার মামলা তুলে নেয়।

পুলিশ জানায়, স্কুলে পাঠদানের সময় ছাত্রের প্রেমে পড়েন ঐ শিক্ষিকা। প্রায় এক বছর তারা প্রেম করেন। পরবর্তীতে তারা সিদ্ধান্ত ১৬ ফেব্রুয়ারি পালিয়ে যাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী একইদিন পালিয়ে যান দুজন। পুলিশ তাদের কাউন্সেলিং করে বাড়িতে ফেরত পাঠায়।

সূত্র: দ্য সিয়াসত ডেইলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *