এই বয়সেও কমেনি রূপের জেল্লা, যৌবন ধরে রাখতে রোজ যা করেন রচনা ব্যানার্জি! জেনেনিন নায়িকার গোপন টিপস

একসময় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম চর্চিত অভিনেত্রী ছিলেন ‘রচনা ব্যানার্জি’ । তাঁর সাবলীল অভিনয় ক্ষমতা দিয়ে তিনি নজর কেড়েছেন সকলের। বাংলা চলচ্চিত্র জগতে ‘মিঠুন চক্রবর্তী’ এবং ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’র সাথে বহু কাজ করেছেন তিনি। অন্যদিকে ‘অমিতাভ বচ্চন’র সাথেও সিনেমায় দেখা গিয়েছে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে।

তবে সম্প্রতি আর বড়ো পর্দায় সেইভাবে নায়িকার ভূমিকায় দেখা যায় না রচনাকে কিন্তু তাও তাঁর রূপের জেল্লা এখনও বিন্দুমাত্র কমেনি। তাঁর রূপ দেখে বোঝার উপায় নেই যে, তিনি আর কিছু দিন পরেই বয়সে হাফ সেঞ্চুরি করবেন।

তাঁর কাছে এখনও অল্প বয়সী অভিনেত্রীরা নেহাতই শিশু। অভিনেত্রীকে বর্তমানে বড়ো পর্দায় দেখা না গেলেও, জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সঞ্চালিকার দায়িত্ব সামলান রচনা ব্যানার্জি।

তবে অভিনেত্রীর এই রূপের পেছনে কোন গোপন রহস্য রয়েছে তা জানলে অবাক হবেন আপনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা। তাঁর কথায়, ‘ আমি প্রতিদিন প্রায় ৩ লিটার জল খাই, যা আমার ত্বককে উজ্জ্বল রাখে’। শুধু তাই নয়, রচনা ব্যানার্জি নিয়ম করে ব্যায়াম করেন, পাশাপাশি ডায়েট তো আছেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *