বৌদির সাথে ‘পরকীয়া’ প্রেম নেই প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিলো যুবক!

বৌদির সাথে পরকীয়ার সম্পর্ক নেই, তা প্রমাণ করতেই অগ্নিপরীক্ষা দিতে হয়েছে এক যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গা রাজ্যে। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ বড় ভাইয়ের। সেই সন্দেহের কথা পঞ্চায়েতকে জানান বড় ভাই। গ্রামের মোড়লদের সাথে কথা বলে ঠিক হয়, সম্পর্ক নেই তা প্রমাণ করতে দিতে হবে অগ্নিপরীক্ষা। তাতে রাজিও হয় ছোট ভাই।

সম্প্রতি এ সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক আগুনের কুণ্ডলীর চারপাশে খালি গায়ে ঘুরলেন। তার পর কুণ্ডের মধ্যেই ফেলে রাখা একটি উত্তপ্ত লোহার রড হাত দিয়ে তুলে ছুড়ে ফেললেন।

তবে এতো কিছুর পরও গ্রামের মোড়লদের সন্তুষ্ট করা যায়নি। তারা ওই যুবককে ভুল স্বীকার করতে চাপ দিচ্ছেন। এর পরেই ভুক্তভোগী যুবকের স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ কী পদক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *