চাকুরির শেষ দিনে প্যারাট্রুপারদের নেতৃত্ব দিয়ে দুর্দান্ত দৃষ্টান্ত গড়লেন ভারতীয় লে. জেনারেল

ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি চাকরি থেকে অবসর নেওয়ার একদিন আগে আগ্রায় আয়োজিত কমান্ড জাম্পে শত্রুজিৎ প্যারাট্রুপারদের নেতৃত্ব দিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল দিমরিসহ মোট ৭০ জন প্যারাট্রুপার ইভেন্টটিতে অংশ নেন। যার শিরোনাম ছিলো ‘মেন অ্যাপার্ট, এভরি ম্যান অ্যান এম্পারর’।

লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৪০ বছর বর্ণাঢ্য কর্মজীবন পার করেছেন। ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে: এই প্রথম কোনো সেনা কমান্ডার তার কর্মজীবনের শেষ দিনে প্যারাসুট জাম্প করেছেন। দিমরি’র এমন কাজ ভারতীয় সেনাবাহিনীর প্রতি তার প্রতিশ্রুতি এবং উৎসর্গের একটি প্রমাণ ছিলো- বলে সেনাবাহিনীর কর্মকর্তারা মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *