‘সেলফি’ সিনেমায় কেন পারিশ্রমিক কম নিলেন অক্ষয় কুমার? জানুন সেই তথ্য

বলিউড অভিনেতা অক্ষয় কুমার বছরে সব থেকে বেশি সিনেমা করে থাকেন। তার পারিশ্রমিক নিয়ে কম আলোচনা হয়নি বিভিন্ন মহলে। তবে সাম্প্রতিক সময় যে কয়টাই ছবি করছেন তা সবগুলিই ফ্লপ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘সেলফি’ সিনেমা। এটির জন্য তিনি পারিশ্রমিক অনেক কম নিয়েছেন।

অক্ষয়ের গত বছর থেকে এখনও পর্যন্ত পর পর ৬টি ছবি লাভের মুখ দেখতে পারেনি। প্রশ্ন উঠছে ব্যর্থতার কারণ নিয়ে। ‘সেলফি’ ছবির প্রচার অনুষ্ঠানে এসে অভিনেতা স্বীকার করেন, মায়ের মৃত্যুর পর থেকে খারাপ সময় কাটছে তার।

২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, ইমরান হাশমি, ডায়না পেন্টি, নুসরত ভারুচা অভিনীত এই ছবি। যদিও দুই দিনের মধ্যে অংকটা পরিষ্কার। এবারও সাফল্যের মুখ দেখা হলো না অক্ষয়ের। প্রথম দু’দিনে এই ছবির আয় ৫ কোটি। ছবির বাজেট ছিল ৮০ কোটি টাকা। তাহলে তারকারা কে, কত টাকা নিয়েছেন?

সাধারণত প্রতি ছবিতে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ থেকে ১০০ কোটি টাকা। কিন্তু ‘সেলফি’ ছবির জন্য অনেকটাই পারিশ্রমিক কমিয়েছেন, তিনি নিয়েছেন ৩৫ কোটি।

এই ছবির জন্য ইমরান হাশমি পেয়েছেন ৭ কোটি টাকা। ছবিতে ছাপোষা আরটিও কর্মকর্তার চরিত্রে দেখা গিয়েছে তাকে।

ডায়না পেন্টি বহু বছর পর ফের বড় পর্দায়। এই ছবির জন্য তিনি পেয়েছেন ৭৫ লাখ টাকা। ছবিতে ইমরান হাশমির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে নুসরত ভারুচাকে। পর পর বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে ‘সোনু কি টিট্টু কি সুইটি’র মতো সফল হয়নি নুসরতের অন্য কোনো ছবি। তিনি পেয়েছেন প্রায় ৪ কোটি টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *