চুটিয়ে প্রেম করছেন শ্রীমা-ইন্দ্রনীল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এবার এ দুই তারকার সম্পর্কের গুজবই সত্যি হলো। সম্প্রতি ভারতের আন্দামান থেকে ঘুরেও এসেছেন তারা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলি নিজেদের প্রেম প্রকাশ করেছেন শ্রীমা-ইন্দ্রনীল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) শ্রীমার জন্মদিন ছিল। আর সে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানোর জন্য ইনস্টাগ্রামে ছোট একটি ভিডিও তৈরি করেন ইন্দ্রনীল। যদিও সঙ্গে ছিলেন খোদ শ্রীমাও। ভিডিওতে রোম্যান্টিক ডান্সের মাধ্যমে অভিনেত্রীকে নিজের কাছে টেনে নেন ইন্দ্রনীল। সেখানে দুজনের চোখে-মুখে প্রেমের আভাও ছিল বেশ স্পষ্ট। আর তা দেখে আর কোনো সন্দেহই রইল না যে, তারা চুটিয়ে প্রেম করছেন। এছাড়া ভিডিওর পোস্টে শ্রীমা তার প্রেমিক ইন্দ্রনীলকে ধন্যবাদ জানাতেও ভুলেননি।

 

View this post on Instagram

 

A post shared by Indranil Chatterjee (@officialindranil)

সম্প্রতি আন্দামান থেকে ঘুরে এসেছেন তারা। যদিও একসঙ্গে তাদের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা না গেলেও তারা তাদের আলাদা ছবিগুলো পোস্ট করেছিলেন। এছাড়া আন্দামানের পর দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন এ জুটি।

উল্লেখ্য, এদিকে গাঁটছড়া ধারাবাহিকে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাচ্ছে শ্রীমা ভট্টাচার্যকে। অন্যদিকে আয় তবে সহচরী সিরিয়ালের পর নায়িকা নং ১ ধারাবাহিকে দেখা যাবে ইন্দ্রনীলকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *