আগেও বিয়ে করেছিলেন রচনা? কে তার প্রথম স্বামী? জেনেনিন একঝলকে

বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। সাফল্যের সঙ্গে একা কাঁধে রিয়ালিটি শো-কে টেনে নিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। এক মুখ হাসি ওই তাঁর সিগনেচার স্টেপ। তবে এ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

বর্তমান স্বামী প্রবাল বসুর সঙ্গে আলাদা থাকেন রচনা। ছেলে প্রণীল তার সঙ্গেই থাকে। স্বামীর সঙ্গে তার আইনি বিচ্ছেদ না হলেও সংসার করা হয়নি রচনার। তবে শোনা যায় প্রবালের আগেও বিয়ে করেছিলেন রচনা ব্যানার্জি। প্রবালের সঙ্গে তাঁর এটি দ্বিতীয় বিবাহ।

এর আগে এক নায়ককেই মন দিয়েছিলেন তিনি। প্রেম নাকি গড়িয়েছিল বিয়ে পর্যন্তও। তবু সংসার করা হয়নি তার। সেই নায়ক হলেন ওড়িশা ছবির জগতের সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র।

২০০০ সালের শুরুতে ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করছিলেন রচনা ব্যানার্জি। বাংলার পাশাপাশি চুটিয়ে কাজ করছেন ওড়িশা ছবির জগতেও। তার ও সিদ্ধান্তের জুটি তখন সুপারহিট। এমনই এক সময় নাকি রিয়েল জুটিও হিট করে যায় তাদের। প্রেমে পড়েন তারা। শোনা যায়, গোপনে নাকি বিয়েও সেরেছিলেন এ তারকা জুটি।

তবে এও শোনা যায়, সিদ্ধান্তের পরিবারের পক্ষ থেকে নাকি এই বিয়েকে নাকি কখনই মানা হয়নি। তাই বিয়ে করলেও রচনারও আর সংসার করা হয়ে ওঠেনি। অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে ভাঙে তাদের। আর রচনাও বিদায় জানান ওড়িশা ছবির জগৎকে। পাকাপাকিভাবে কাজ শুরু করেন বাংলায়।

সে সময় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিও ভাঙনের পথে, তাই বাংলা ছবির জগৎ পেয়ে যায় এক নতুন জুটি, তা হল রচনা-প্রসেনজিৎ জুটি। সেই জুটিও সুপারহিট হয়। একবার এক সাক্ষাৎকারে রচনা বলেছিলেন স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেবেন, দু’বার ভালবেসেও সংসার করা হয়নি তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *