অ্যাপ না খুলে হোমস্ত্রিনেই পাবেন উবারের সব খবর, আসছে নতুন সুবিধে

রাইড-হেইলিং পরিষেবা উবার এবার নতুন করে সাজিয়েছে তারদের অ্যাপটিকে। এখন অ্যাপ না খুলে ফণের হোমস্ক্রিন থেকেই রাউডের সব খবর পাবেন। ওয়ান-স্টপ শপ নামের একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। যার মাধ্যমে হোমস্ক্রিন থেকেই আপনি রাইড বুক করতে পারবেন।

এমনকি আপনার গাড়ির ধরন, লোকেশন, ভাড়া, রিজার্ভ, আগের ট্রিপের খবরাখবর সবই পাবেন। নতুন এই ফিচারের জন্য উবার অ্যাপ ব্যবহার হবে আরও সহজ। অনেকখানি ঘুরে অ্যাপে গিয়ে রাইড বা খাবারের অর্ডার করতে হবে না। বিশেষ করে তাড়াহুড়ার সময় এই কাজটি অনেক কঠিন হয়ে পরে। এখন হোমস্ত্রিন থেকেই কাজগুলো সেরে নিতে পারবেন ব্যবহারকারী।

বর্তমানে বিশ্বের প্রায় ১ হাজার ২০০টিরও বেশি শহরে ব্যবহার হচ্ছে উবার অ্যাপ। তাই তো গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সব ফিচার আনছে উবার। অ্যাপ ব্যবহার যেন সহজ ও কম সময়ে হয় সেদিকেই নজর দিচ্ছে রাইড শেয়ারিং অ্যাপটি।

তবে এই সুবিধা আপাতত শুধু আইফোন ব্যবহারকারীরাই পাচ্ছেন। এই বৈশিষ্ট্যটি আইওএস ডিভাইসগুলোর জন্য রোল আউট করা হচ্ছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড ডিভাইসেও পাওয়া যাবে সুবিধাটি। তবে রাইডারদের নিশ্চিত করতে হবে যে তাদের ডিভাইসটি সর্বশেষ আপডেট সফটওয়্যার এবং উবার অ্যাপের সর্বশেষ সংস্করণ।

সূত্র: দ্য ভার্জ