ইতিহাসের আজকের দিনের উলল্কেহনীয় বিভিন্ন যত ঘটনা (২২ ফেব্রুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৬৩২- গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।
১৯৫২- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৭৪- পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
২০১১- নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

জন্ম:
১৮২৭- বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়।
১৮৩৬- ভারতের বাঙালি পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন।
১৮৮৫- ভারতের জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৮৮৭- বাঙালি চারণকবি মুকুন্দ দাস। ঢাকা জেলার বিক্রমপুর পরগণার বানরী গ্রামে জন্ম তার। বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণকবি ছিলেন।
১৮৯৮- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু।
১৯০৩- ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।

মৃত্যু:
১৮১৬- স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক অ্যাডাম ফার্গুসন।
১৯৪৪- মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী।
১৯৫২- ভাষা শহীদ শফিকুর রহমান। ১৯১৮ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুর জনপদের কোন্নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনকর্মী যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়।
১৯৫৮- ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ।
১৯৯৯- কবি তালিম হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *