পাকিস্তানে ট্রেনের শৌচাগারে ভয়াবহবিস্ফোরণ, নিহত ২ জন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রেনের শৌচাগারে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার কোয়েটা থেকে রাওয়ালডিন্ডি যাওয়ার পথে জাফর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাঞ্জাবের চিচাওয়াত্নি জেলায় পৌঁছানোর পর পরই ট্রেনটির একটি শৌচাগারে বিস্ফোরণ ঘটে।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী বলেন, বিস্ফোরণের ধরন এখনো পরিষ্কার হওয়া যায়নি।

মুলতানের ডেপুটি পুলিশ সুপার হাম্মাদ হাসান বলেন, সন্ত্রাসবিরোধী বিভাগের একটি দল বিস্ফোরণ স্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। আমরা এখনো বিস্তারিত তথ্য পাইনি। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে। বিস্ফোরণের পর ঐ রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, বিস্ফোরণের ব্যাপারে পাঞ্জাব রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে পুলিশের তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *