হলফনামা ও নতুন নথি ঘিরে কমিশনে তুমুল সওয়াল-জবাব! কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত?

‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাসের ওপর জোড়াফুল’ প্রতীকের মালিকানা কার হাতে থাকবে, তা নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে দুই শিবিরের শুনানি সম্পন্ন হয়েছে। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চলা এই শুনানিতে মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন ও তাঁদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে হাজির ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান এবং তাঁদের আইনজীবী কে পরমেশ্বর।

শুনানি শেষে ঋতব্রত শিবিরের দাবি, অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য কমিশন তাদের আরও ২ সপ্তাহ সময় দিয়েছে এবং এরপর পাল্টা হলফনামা জমা দিতে মমতা তৃণমূল কংগ্রেসকে ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

নথি ও হলফনামা নিয়ে চাপানউতোরঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, মমতা তৃণমূলের জমা দেওয়া বহু হলফনামা জোর করে নেওয়া হয়েছে এবং তাঁদের কাছে আগে হলফনামা দেওয়া অনেকের কাছ থেকেই আরেকটি হলফনামায় জোরপূর্বক সই করানো হয়েছে—এমনকি এ বিষয়ে থানায় এফআইআর-ও দায়ের হয়েছে। অতিরিক্ত ১০ দিনের সুযোগ কাজে লাগিয়ে এই নথি সংগ্রহ করা হয়েছে দাবি করে আরও কিছু নতুন নথি জমা দেওয়ার আর্জি জানায় ঋতব্রত শিবির।

এই আবেদনের তীব্র বিরোধিতা করেন মমতা তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৪ সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র জমা দেওয়ার কথা ছিল; তাই নির্ধারিত সীমার বাইরে গিয়ে নতুন যুক্তি বা নথি ফাইল করার অধিকার গণতান্ত্রিক তৃণমূলের নেই এবং সাপ্লিমেন্টারি এফিডেভিটের মাধ্যমে আলাদা মামলা দাঁড় করানোর চেষ্টায় তাঁদের প্রাথমিক আপত্তি রয়েছে।

ঋতব্রতের পাল্টা বক্তব্যঅন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে ও ভয় দেখিয়ে সই করানোর বিষয়টি তাঁরা কমিশনকে জানিয়েছেন; হুমকির আশঙ্কা থাকায় ও যাঁদের কাছে নথি ছিল তাঁরা থানায় অভিযোগ ও এফআইআর দায়ের করেছেন এবং এখন নথি জমা দিতে কোনও অসুবিধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *