ওপার বাংলায় ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ! উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পথে নামল ‘জাগো সনাতনী’
November 27, 2026

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ ঘিরে এবার তীব্র প্রতিবাদ শুরু হল। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন ‘জাগো সনাতনী’ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, মুজিব কন্যার ফেরার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। তাঁর প্রত্যাবর্তনের জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই ফের অস্থিরতা ছড়িয়ে পড়েছে ওপার বাংলায়। এরই মাঝে শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩ জনকে আটক বা গ্রেফতার করার ঘটনাও সামনে এসেছে।
বর্তমান এই অশান্ত পরিস্থিতির মাঝেই বাংলাদেশে ফের নতুন করে হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন সনাতনীরা।