‘আদানি গোষ্ঠী’ নিয়ে মোদি মুখ খোলেননি, অবশেষে কিছু বললেন অমিত শাহ
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণা, শেয়ার দরে কারচুপির অভিযোগ ওঠার পর আদানিদের বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে ঘনিষ্টতার বিষয়েও কোনো কথা বলেননি মোদি।
তবে এ বিষয়ে এই প্রথম মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে অমিত শাহ বলেন, এ বিষয়ে বিজেপির লুকোনোর কিছু নেই। এ নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই, হাজার বার ষড়যন্ত্র করেও সত্য বদলানো যায় না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির পরেই বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, আদানির বিষয়ে সরকারের যদি কিছুই লুকোনোর না থাকে, তা হলে জেপিসির (যৌথ সংসদীয় কমিটি) তদন্ত থেকে পালাচ্ছে কেন? কেন সংসদে এই প্রসঙ্গটাই তুলতে দেওয়া হচ্ছে না?
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা প্রতারণা ও শেয়ার দরে কারচুপির অভিযোগ তোলার পরে বিরোধীরা সংসদে জেপিসি তদন্তের দাবি তুলেছিলেন। কিন্তু নরেন্দ্র মোদি এ নিয়ে লোকসভা বা রাজ্যসভায় একবারও মুখ খোলেননি।
রাহুল গান্ধীর অভিযোগের জবাবে অমিত শাহ বলেছেন, উনি বক্তব্যে কী বলবেন, সেটা উনি ঠিক করবেন। ওর বক্তব্য-লেখকেরা ঠিক করবেন। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত কেউ বিজেপির বিরুদ্ধে এ সব অভিযোগ তুলতে পারেনি।