ভ্যালেন্টাইন্স ডে’তে সিঙ্গেলদের জন্য এই তরুণীর বিশেষ ‘অফার’, জেনেনিন বিস্তারিত

ভালবাসা দিবস অর্থাৎ ‘ভ্যালেন্টাইন্স ডে’র কথা মাথায় রেখে বিশ্বজুড়ে বিভিন্ন ক্যাফে, রেস্তরাঁ থেকে বিভিন্ন বিপনিতে যুগলদের উদ্দেশে দেওয়া হয় ছাড়। কিন্তু ভালবাসা দিবস মানেই যে সবার জীবনে বিশেষ মানুষ নাও থাকতে পারে। সেক্ষেত্রে চারদিকের ঐ লাল বেলুন, গোলাপের সমাহার, বিশেষ ছাড়গুলি ‘সিঙ্গেলদের’ মনের কষ্ট কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সঙ্গীহীন মানুষগুলোর কথা ভেবেই বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করেছেন এক তরুণী। পেশায় ফুচকাওয়ালা এই তরুণী প্রতি সন্ধ্যায় রাস্তার ধারেই ফুচকা বিক্রি করেন। প্রতিদিনের মতোই এক ক্রেতা এসে তার কাছে জানতে চান ‘সিঙ্গেলদের’ জন্য তিনি কোনো ছাড় দেওয়ার কথা ভেবেছেন কি না। উত্তরে এই তরুণী যা জানান, সেই গোটা ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঐ ক্রেতা।

ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধারে ফুচকা বিক্রি করছেন এক তরুণী। উল্টো দিকে থাকা ক্রেতা তাকে জিজ্ঞেস করছেন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একাকী মানুষের জন্য বিশেষ কোনো ‘অফার’ নেই?

View this post on Instagram

A post shared by YouNick Viral Vlogs (@younickviral)

ফুচকাওয়ালা তরুণী বলেন, অবশ্যই! আপনাদের মতো ‘সিঙ্গেল’ মানুষদের কথা ভেবে দুই প্লেট ফুচকা এক প্লেটের দামে।

ক্রেতার মুখের চওড়া হাসি জানান দেয়, এই অফার পেয়ে তিনি যারপরনাই খুশি। কিন্তু সেই খুশির রেশ রেখেই এ বার তিনি জানতে চান, এই অফার কি শুধু তার জন্য? জবাবে তরুণী বলেন, না, শুধু আপনার জন্য নয়। আপনার মতো সঙ্গীহীনদের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *