মেসেজিং থেকে কলিং—হোয়াটসঅ্যাপে এক বছরে বড় বদল! শিডিউল মেসেজসহ কোন কোন ফিচার এল?

মেটা-র মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করে ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিচ্ছে। চ্যাট, কলিং, গোপনীয়তা এবং অ্যাকাউন্ট নিরাপত্তায় একাধিক আপডেট আনার পর এবার মেসেজ শিডিউল করার সুবিধা চালু করেছে সংস্থাটি। এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা এখন আগে থেকেই নির্দিষ্ট সময় ঠিক করে মেসেজ পাঠাতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে চালু হওয়া এই মেসেজ শিডিউলিং ফিচারের মাধ্যমে ১০ মিনিট থেকে শুরু করে দুই সপ্তাহ আগে পর্যন্ত মেসেজ শিডিউল করা যাবে। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে মেসেজ লিখে কিংবা মিডিয়া যুক্ত করে সেন্ড বোতামে চাপ দিয়ে ধরে রাখলেই তারিখ ও সময় বেছে নেওয়ার অপশন মিলছে। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবেই সেই মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে।

এই নতুন সংযোজনের পাশাপাশি গত এক বছরে হোয়াটসঅ্যাপে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ফিচার সামনে এসেছে, তার মধ্যে রয়েছে ইভেন্ট তৈরির সুবিধা, গেস্ট কলিং, পাসকি এবং ইউজারনেম সংক্রান্ত ফিচার। গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে যোগাযোগের ধরন—সব ক্ষেত্রেই ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ ও সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সংস্থাটি।

ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছানো এই আপডেটগুলির ফলে হোয়াটসঅ্যাপ এখন কেবল সাধারণ মেসেজ বা কলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দৈনন্দিন যোগাযোগ, পরিকল্পনা এবং অ্যাকাউন্ট সুরক্ষায় নতুন মাত্রা যোগ করছে এই ফিচারগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *