পর্দার প্রেমে হরমোনের ছাপ? বলিউডের রোম্যান্স নিয়ে বড় প্রশ্ন পঙ্কজ ত্রিপাঠির

বলিউডের পর্দায় প্রেমের গল্প বলার ধরন কি একই ছকে বাঁধা পড়ে যাচ্ছে? প্রথম দর্শনে আকর্ষণ বা আবেগের উচ্ছ্বাসকেই কি প্রেম হিসেবে তুলে ধরা হচ্ছে? এই প্রচলিত ধারণার দিকেই প্রশ্ন তুলেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তাঁর মতে, কৈশোর বা তারুণ্যের প্রেমের গল্পে অনেক ক্ষেত্রে ভালোবাসার গভীরতার চেয়ে হরমোনের প্রভাব বেশি দেখা যায়। বয়স, অভিজ্ঞতা ও পরিণত বোধের সঙ্গেই প্রকৃত প্রেমের উপলব্ধি তৈরি হয় বলে মনে করেন তিনি। সেই জায়গা থেকেই পঙ্কজের বিশ্বাস, জীবনের ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পরই প্রেমের আসল গল্প শুরু হয়।

সম্প্রতি হিন্দি সিনেমায় প্রেমের উপস্থাপনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেতা। পঙ্কজের বক্তব্য, বলিউডের বহু ছবি কৈশোর বা তরুণ বয়সের প্রেমের কাহিনির ওপর নির্ভর করে তৈরি হয়। তবে সেগুলোকে সত্যিকারের প্রেমের গল্প বলা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, হিন্দি সিনেমা যে ধরনের কিশোর বয়সের প্রেমের গল্পের ওপর বেশি ভরসা করে, সেগুলো অনেক সময় ভালোবাসার চেয়ে হরমোনের তাড়নার গল্প হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *