চন্দ্রের গোচরে বাজিমাত, আর্থিক লাভ ও সাফল্যের জোয়ার এই ৪ রাশিতে

আগামী ২৪ নভেম্বর কার্তিক পূর্ণিমা। ওই দিন সকাল ৭টা ২৪ মিনিটে চন্দ্র তার উচ্চ রাশি বৃষে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশিতে চন্দ্রের এই গোচর চারটি রাশির জন্য বিশেষভাবে অনুকূল হতে পারে। এর প্রভাবে সংশ্লিষ্ট রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ হবে, যার ইতিবাচক প্রভাব কর্মজীবনেও পড়তে পারে।

বৃষ রাশি

চন্দ্র আপনার নিজের রাশিতেই প্রবেশ করছে। এর ফলে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যক্তিত্ব আরও দৃঢ় ও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আটকে থাকা বা অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নতুন আর্থিক আয়ের সুযোগও তৈরি হতে পারে।

কর্কট রাশি

উচ্চ রাশিতে চন্দ্রের গোচর কর্কট রাশির জন্য শুভ ইঙ্গিত দিচ্ছে। আয়ের নতুন উৎস খুলতে পারে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ তৈরি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে এবং কাজের সূত্রে ভ্রমণে সাফল্য মিলতে পারে।

কন্যা রাশি

এই গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফল আনতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণ থেকে সুফল মিলতে পারে। কোনো নতুন উদ্যোগ বা কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। জীবনযাত্রার মান ও আরাম-সুবিধা বাড়ার পাশাপাশি মানসিক চাপ কমতে পারে এবং প্রেমের সম্পর্কে সুখবর আসতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আরাম ও বিলাসিতা বাড়ার ইঙ্গিত রয়েছে। আর্থিক দিক আগের চেয়ে শক্তিশালী হতে পারে এবং হঠাৎ অর্থ লাভের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজস্ব পরিচিতি তৈরি করার সুযোগ মিলবে। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বাড়তে পারে এবং পুরোনো কোনো বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কার্তিক পূর্ণিমায় করণীয়

  • কার্তিক পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান করা বা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করার রীতি প্রচলিত রয়েছে। পাশাপাশি নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়।

  • সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে সামর্থ্য অনুযায়ী অভাবীদের দান করার প্রথা রয়েছে।

  • এই দিনে তুলসী মঞ্চে ৩৬৫টি সলতে দিয়ে প্রদীপ জ্বালানোকেও শুভ বলে মনে করা হয়।

(দাবিত্যাগ: এই প্রতিবেদনটি প্রচলিত জ্যোতিষ বিশ্বাস ও সাধারণ তথ্যের ভিত্তিতে তৈরি। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *