এবার সিইএসসি-র মতো মাসিক বিল! বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য, কবে থেকে কার্যকর?

একসঙ্গে তিন মাসের বদলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে বিদ্যুতের বিল পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) এলাকার গ্রাহকরা। সোমবার নবান্ন ও বিধানসভায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিইএসসি-র মতো এবার রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও মাসিক বিল চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিনক্ষণ স্পষ্ট করে দিলেন তিনি।

প্রতি মাসে মিটার রিডিং ও বিল

এ দিন বিধানসভা ও নবান্নে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারি মাস থেকেই ত্রৈমাসিক বিলের পরিবর্তে মাসিক বিলিং ব্যবস্থা চালু করা হবে। সেই অনুযায়ী প্রতি মাসে মিটার রিডিং নেওয়া হবে এবং প্রতি মাসেই গ্রাহকদের হাতে বিল তুলে দেওয়া হবে।

শিল্পে বিদ্যুৎ ও বাইরে থেকে কেনার প্রসঙ্গ

বিদ্যুতের চাহিদা নিয়েও এ দিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে পালাবদলের পর বিদ্যুতের চাহিদা বেড়েছে এবং ডিসেম্বর মাস থেকেই শিল্পক্ষেত্রের জন্য বাইরে বা অন্য রাজ্য থেকে বিদ্যুৎ কিনতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা তলানিতে নেমে গিয়েছিল বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

নবান্নের অন্যান্য ঘোষণা

বিদ্যুৎ বিলের পাশাপাশি এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিধানসভার শীতকালীন অধিবেশনে আটটি নতুন বিল আনা হচ্ছে এবং সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *