“সরকারি চাকরির পরীক্ষায় আর ফি নয়!”-২৩ নভেম্বর থেকেই বড় ঘোষণা করলেন শুভেন্দু

সরকারি চাকরির পরীক্ষার জন্য আবেদনকারীদের আর কোনো ফি দিতে হবে না। ২৩ নভেম্বর, সোমবারের পর থেকে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেগুলোর পরীক্ষার ফি আর নেওয়া হবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আজকের পর থেকে জারি হওয়া সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে ফি মুকুব করা হচ্ছে এবং সেই খরচ বহন করবে রাজ্য সরকার।

উদ্বৃত্ত অর্থ থেকেই মেটানো হবে খরচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক দিক ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সভার খরচ আগের তুলনায় কমে গিয়েছে। এর ফলে সরকারের হাতে অনেক টাকা উদ্বৃত্ত হচ্ছে। সেই উদ্বৃত্ত অর্থ থেকেই চাকরির পরীক্ষার ফি বাবদ প্রয়োজনীয় খরচ তোলা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

‘টাকা নেওয়া অপরাধ ও সংকীর্ণতার পরিচয়’ চাকরিপ্রার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করার প্রথাকে কড়া ভাষায় সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির পরীক্ষার জন্য টাকা নেওয়া এক ধরনের অপরাধ এবং তা সংকীর্ণতার পরিচয়। নতুন এই ঘোষণার ফলে রাজ্যের বহু চাকরিপ্রার্থী আর্থিক স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *