বিষক্রিয়া নাকি নেপথ্যে অন্য মোটিভ? রেখা পাত্রর অসুস্থতা ঘিরে তদন্তের দাবি দীপ্সিতা ধরের

অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। স্থানীয় দু’টি হাসপাতালে ঘুরে অবস্থার অবনতি হলে রেখা পাত্রকে কলকাতার আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রেখা পাত্রের অবস্থা আপাতত স্থিতিশীল। কীভাবে খাবারে বিষক্রিয়া হলো, তা এখনও স্পষ্ট নয়; পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে বলে জানান শারদ্বত মুখোপাধ্যায়।

তদন্তের দাবি ও রাজনৈতিক প্রতিক্রিয়া

এই ঘটনা প্রসঙ্গে বাম নেত্রী দীপ্সিতা ধর বলেন, ‘উনি সুস্থ হয়ে উঠুন। রাজনীতিতে… অবশ্যই ওনার রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু কোনো মানুষ, তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের অবনতি আমরা চাই না এবং তদন্ত হোক, যে কোথা থেকে বিষক্রিয়া হলো, কীভাবে হলো, না অন্য কোনো মোটিভ রয়েছে। আমি চাইব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *