বিশেষ: সিঙ্গেল থাকাকে চুটিয়ে উপভোগের দিন আজ, জেনেনিন আজকের দিনের গুরুত্ব

চলছে প্রেম-ভালোবাসার সপ্তাহ। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় ভালোবাসার মানুষদের জন্য একেকটি দিবস। এরই ধারবাহিকতায় রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, হাগ ডের ধারবাহিকতায় আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষগুলো উদযাপন করছেন নিজেদের মতো করে।
তবে যাদের প্রেম নেই, নেই ভালোবাসাবাসির মানুষ, তাদের দিন কেমন কাটছে! এর জবাব হতে পারে মিশ্র। কারও মনে হয়ত প্রেমহীনতার আফসোস। আবার কেউ আছেন খোশমেজাজে। সিঙ্গেল থাকাকে চুটিয়ে উপভোগ করছেন।

সিঙ্গেল থাকার আনন্দ একবার যারা পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তারা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। সিঙ্গেল মানেই নির্ভেজাল নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন। সুতাবিহীন ঘুড়ির মতো খোলা আকাশে উড়ে বেড়ানো। কারও কাছে জমা দেওয়া নেই ঘুড়ির নাটাই। কী, কেন, কখন, কীভাবে- নেই এসব কৈফিয়তের ঝামেলা। নিয়ম করে ফোনালাপ, খুদেবার্তা, যত্ন করে মনে রাখা বিশেষ দিন, মন ভরানো আলগা প্রশংসা- এসব জটিলতা থেকে মুক্ত থাকেন তারা।

আজ ১১ ফেব্রুয়ারি, সিঙ্গেলেই সুখী দিবস (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)। টমাস ও রুথ রয় নামের দুজন ভদ্রলোকের উদ্যোগে দিনটির প্রচলন হয়। তবে কবে থেকে এটি পালিত হচ্ছে, জানা যায় না।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *