পঞ্চাশ বছর পর এগরার সমবায় সমিতিতে ঐতিহাসিক পালাবদল! সব কটি আসনে পদ্ম ফুটিয়ে বাজিমাত কাদের?

দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে ভোট হলো পূর্ব মেদিনীপুরের এগরার দেশপ্রাণ সমবায় সমিতিতে। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সমবায় সমিতির মোট ৯টি আসনের সবকটি আসনেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন বিজেপি (BJP) সমর্থিত প্রার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিনের এই সমবায় নির্বাচনে মোট ২৬৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর এই নির্বাচনে ভোটাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো; প্রায় ৯০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বলে জানা গেছে। অত্যন্ত শান্তিপূর্ণ ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর যখন ভোট গণনা শুরু হয়, তখন থেকেই একে একে সামনে আসতে থাকে চাঞ্চল্যকর ফলাফল। শেষ পর্যন্ত সমস্ত আসন দখল করে ৯-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর দেশপ্রাণ সমবায় সমিতিতে এই রাজনৈতিক পালাবদল ঘিরে এই মুহূর্তে গোটা এগরা জুড়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।