হুবহু মোদির চেহারা, জেনেনিন ভাইরাল ঐ ফুচকাওয়ালার আসল পরিচয়

হুবহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারা। আর ঐ ব্যক্তিই বিক্রি করছেন ফুচকা, যা দেখে তাজ্জব বনে গেছেন স্যোশাল মিডিয়ার সবাই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত ৩ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করা ঐ ভিডিওটি এরই মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

এতে দেখা গেছে, ফুচকা বিক্রেতা অনিল ভাই ঠাকরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো একেবারে ধবধবে সাদা পাঞ্জাবি পরেছেন। সঙ্গে আবার মোদির মতো গেরুয়া রঙের জ্যাকেট। এরকম পোষাক পরে একের পর এক ভেলপুরি, বাস্কেট চাট, দই ফুচকা, পানি ফুচকা তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তিনি।

অনিল ভাইয়ের দোকানের নাম তুলসী ফুচকা স্টল। গুজরাটের বল্লভ বিদ্যানগরে ফুচকার দোকান চালান তিনি। পাঁচ বছর বয়স থেকেই ফুচকা বিক্রি করেছেন অনিল ভাই। লোকে তাকে মোদি ফুচকাওয়াল নামেই চেনেন। তার অভিমত, ‘মোদিজি ছিলেন একজন চা-ওয়ালা, আর আমি একজন ফুচকা-ওয়ালা’।

ইনস্টাগ্রামের ঐ পোস্টটি এখন পর্যন্ত ৬২ লাখ ভিউ এবং ৪ লাখ ২৭ হাজার লাইক পড়েছে। এর সঙ্গে শত শত লোক তাদের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, মোদির কণ্ঠস্বরের সঙ্গে ৭০ শতাংশ মিল রয়েছে এই ব্যক্তির।

অপর একজন মন্তব্য করেছেন, মোদির সঙ্গে ওনার খুব একটা পার্থক্য নেই। একইভাবে অনেক ব্যবহারকারী এই ফুচকা বিক্রেতাকে ‘মোদির ভাই’ বলেও উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *