অ্যাকাউন্ট শূন্য! অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাননি? বড় আপডেট এল সামনে

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো ‘অন্নপূর্ণা যোজনা’। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এই বিশেষ ভাতা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা লাভ করছেন, যা তাঁদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।

তবে এই প্রকল্পের পরিধি ব্যাপক হওয়া সত্ত্বেও সম্প্রতি বেশ কিছু জটিলতা ও সমস্যার কথা সামনে আসছে। বহু মহিলা নিয়মমতো আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত এই ভাতার টাকা হাতে পাননি বলে অভিযোগ তুলেছেন। মাসের অর্ধেক সময় অতিক্রান্ত হয়ে গেলেও অ্যাকাউন্টে টাকা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। আবেদন করার পরও কেন মিলল না টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে, উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নথিপত্র সংক্রান্ত ত্রুটি বা অন্যান্য প্রযুক্তিগত কারণে অনেকের আবেদন বাতিল বা আটকে গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু সুনির্দিষ্ট কারণে অন্নপূর্ণা যোজনার আবেদন খারিজ হতে পারে। প্রধান কারণগুলির মধ্যে রয়েছে নথিতে তথ্যের গরমিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় না থাকা, আধার বা ঠিকানার সঙ্গে ব্যাঙ্কের তথ্যে অমিল কিংবা বাসস্থান পরিবর্তনের মতো সমস্যা। তবে যাঁদের আবেদন কোনো কারণে বাতিল হয়েছে, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, বাতিল হওয়া আবেদন সংশোধনের মাধ্যমে পুনরায় জমা দেওয়ার সুযোগ রয়েছে।

যাঁদের আবেদনপত্র খারিজ হয়েছে, তাঁদের প্রথমে নিজ নিজ এলাকার স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে গেলে আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ জানতে পারবেন উপভোক্তারা। অনেক সময় সামান্য ভুল তথ্যের কারণে আবেদন আটকে যায়, যা সংশোধন করা সম্ভব। এই ধরনের ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দফতরে গিয়ে ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক থাকলে দ্রুত সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা।

পাশাপাশি, সাধারণ মানুষের সুবিধাথার্থে প্রশাসনের তরফে বিভিন্ন সময়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। যেসব মহিলার আবেদন বাতিল হয়েছে, তাঁরা চাইলে এই ধরনের বিশেষ শিবিরে গিয়েও সরাসরি যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট শিবিরগুলি থেকে আবেদন বাতিলের কারণ জানার পাশাপাশি তা সমাধানের পথও বাতলে দেওয়া হয়।

সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, যাদের আবেদন নানা কারণে বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের নতুন করে আবেদন করার বা ভুল সংশোধনের সুযোগ আসছে। আগামী ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হতে পারে। সেই সমস্ত শিবির থেকে নথিপত্র সংশোধন করে নতুন করে আবেদন বা পুনরায় নাম তোলার কাজ সম্পন্ন করা যাবে। অর্থাৎ, একবার আবেদন বাতিল হয়ে গেলেই সব সুযোগ শেষ হয়ে যাচ্ছে না, বরং সঠিক পদক্ষেপ করলে খুব শীঘ্রই হাতে আসতে পারে বকেয়া বা নতুন ভাতার সুবিধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *